মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

প্রিয় ক্রিকেটারের নাম জানালেন সালমান খান

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ১১৮ বার

বলিউড তারকাদের ক্রিকেটপ্রীতির কথা কারোই অজানা নয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তো দলই আছে শাহরুখ খান, প্রীতি জিনতার মতো তারকাদের। মাঠেও নিয়মিত এই দুই তারকা। সেই তুলনায় বলিউডের ‘ভাইজান’ সালমান খানের সঙ্গে ক্রিকেটের সম্পর্ক খুব একটা শোনা যায় না। তবে তিনিও নেন ক্রিকেটের খোঁজখবর। তার প্রিয় ক্রিকেটার ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

বৃহস্পতিবার টুইটারে প্রকাশ হওয়া এক ভিডিওতে নিজের প্রিয় ক্রিকেটারের নাম উল্লেখ করেন সালমান। খবর জিও টিভির।

মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মের একটি ভিডিওতে নিজের আসন্ন সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর প্রচারের জন্য একটি টেলিভিশন চ্যানেলের শোতে উপস্থিত হন সালমান। শোতে কিছু বাচ্চাদের সঙ্গে গল্প করতে দেখা যায় হার্টথ্রুব এই অভিনেতাকে। মজা এবং কৌতুকের মধ্যেই শিশুদের গল্প শোনানোর প্রস্তাব দেন সালমান। যার একটিতে সালমান বলেন, ‘একটি উত্তরের (ঝাড়খন্ড) ছেলে চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে দক্ষিণে এসেছিল।’

একটি অল্পবয়সী ছেলে তৎক্ষণাৎ বলে উঠল, ‘এমএস ধোনি!’ সালমান তখন হেসে বললেন, ‘হ্যাঁ, এমএস ধোনি। আমার প্রিয়।’ এরপরে শিশুদেরকে বলেছেন, তিনি বিশ্বাস করেন ধোনি ‘খুব বিশেষ কিছু করবেন। এবারও ক্রিকেটে চেন্নাইয়ের প্রতি ধোনির ভালোবাসা বিশেষ কিছু বয়ে আনবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com