বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

নিঃসঙ্গ তরুণ-তরুণীরা প্রতিমাসে পাবেন ৫৩ হাজার টাকা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ১১৬ বার

সমাজ থেকে বিচ্ছিন্ন, একাকিত্বে ভুগছেন—এমন একাকী তরুণ-তরুণীকে সমাজের মধ্যে পুনরায় অন্তর্ভুক্ত করতে নতুন পদক্ষেপ বেছে নিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির সরকার ওই তরুণ-তরুণীদের প্রতিমাসে অর্থ প্রদানের ব্যবস্থা করছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র প্রতিবেদনে বলা হয়, দেশটির লিঙ্গ সমতা ও পরিবার মন্ত্রণালয় চলতি সপ্তাহে এমন একাকী-নিঃস্বদের প্রতি মাসে ৬ লাখ ৫০ হাজার কোরিয়ান ওন দেওয়ার ঘোষণা দিয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৫৩ হাজারের বেশি টাকা।

প্রতিবেদনে বলা হয়েছে, তাদের মনস্তাত্ত্বিক এবং মানসিক স্থিতিশীলতা এবং স্বাস্থ্যের বিকাশ সমর্থনে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যানে বলা হয়েছে, দেশটির ১৯-৩৯ বছর বয়সীদের অন্তত তিন দশমিক এক শতাংশ কোরিয়ান একাকী, নিঃস্ব। তারা দেশটির সমাজ থেকে বিচ্যুত এবং স্বাভাবিক জীবন যাপনের মধ্যে নেই।

ওই রিপোর্টে বলা হয়েছে, দেশটির প্রায় ৪০ শতাংশ লোক অল্প বয়সে আর্থিক সমস্যা, মানসিক অসুস্থতা, পারিবারিক সমস্যা বা স্বাস্থ্য চ্যালেঞ্জের মতো বিভিন্ন কারণের উল্লেখ করে নিজেকে সমাজ থেকে বিচ্ছিন্ন করা শুরু করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com