রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

তিনটি মৌলিক পরিবর্তন নিয়ে গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি কাল

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ১৮৮ বার

গুচ্ছভুক্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আগামীকাল সোমবার বিজ্ঞপ্তি দেয়া হবে। এবার ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় বেশ কিছু পরিবর্তনও আসতে পারে বলে জানা গেছে। বিশেষ করে এইচএসসি পাসের সাল উল্লেখ, একাধিক মাইগ্রেশন বন্ধ এবং সময় কমিয়ে আনাসহ মৌলিক তিনটি বিষয়ে এবার পরিবর্তন আনার পরিকল্পনা নিয়েছে ভর্তি কমিটি। গতকাল শনিবার গুচ্ছভুক্ত কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভিসিরা সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ দিকে এবার গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় বেশ কিছু পরিবতর্ন আনা হবে বলে জানা গেছে। বিশেষ করে গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ ও ইসলামী বিশ্ববিদ্যালয়। এই দুটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানায়নি। এই অবস্থায় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করতে কিছুটা দেরি হচ্ছে।

গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার সাথে যুুুক্ত একজন ভিসি জানান, গুচ্ছ ভর্তির বিজ্ঞপ্তি অনেক দিন আগেই প্রকাশ করার কথা ছিল। তবে কয়েকটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়ার মত পোষণ করায় বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হয়নি। তবে কারো জন্য গুচ্ছ থেমে থাকবে না। আগামীকাল (আজ রোববার) আমাদের একটি সভা হওয়ার কথা। এই সভার পর কে থাকলো আর কে বেরিয়ে গেল সেটি দেখা হবে না। এ দিন রাতেই পত্রিকাগুলোতে বিজ্ঞপ্তি চলে যাবে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: শাহ্ আজম শান্তনু জানান, গুচ্ছ ভর্তির বিজ্ঞপ্তি আগামী সোমবার প্রকাশ করা হবে। সম্প্রতি আমাদের একটি সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছিল। সেটি এখনো বহাল রয়েছে। জবি-ইবিকে ছাড়াই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি জানান, গুচ্ছ থেকে কেউ বেরিয়ে যাক সেটি আমরা চাই না। তাই আমরা শেষ মুহূর্ত পর্যন্ত জবি-ইবির জন্য অপেক্ষা করব। আশা করছি তারা গুচ্ছে থাকবে।

অন্য দিকে ২০২২-২৩ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষায় কয়েকটি পরিবর্তন আসার আভাস পাওয়া গেছে। এর মধ্যে একাধিক মাইগ্রেশন বন্ধ, এসএসসি-এইচএসসি পাসের সাল উল্লেখ করে দেয়া, স্বল্প সময়ে ভর্তি কার্যক্রম শেষ করার নির্দেশনা আসতে পারে।
জানা গেছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে একাধিক মাইগ্রেশন সম্পন্ন হওয়ার কারণে ভর্তি প্রক্রিয়া শেষ করতে দীর্ঘ সময় লেগেছে। তাই এবার মাত্র তিনটি মাইগ্রেশনের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা করা হয়েছে। এ ছাড়া গত শিক্ষাবর্ষে ইমপ্রুভমেন্টের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয়েছিল। এবার সেই সুযোগ না দেয়ার পক্ষে মত দিয়েছেন জবি ভিসি। ফলে গতবার সুযোগ দেয়া হলেও এবার সেটি বন্ধ করা হতে পারে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলে জানা গেছে।

গুচ্ছ ভর্তি সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহ্বায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: নাছিম আখতার বলেন, আমাদের সভায় অনেক বিষয় নিয়ে আলোচনা হয়। তবে কোনটি চূড়ান্ত আর কোনটি চূড়ান্ত নয় সেটি বিজ্ঞপ্তি প্রকাশের আগে বলা সম্ভব নয়। কাজেই কী কী পরিবর্তন আসছে সেটি বিজ্ঞপ্তি প্রকাশের পরেই জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com