বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

হজযাত্রীদের সহযোগিতা টিমে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অগ্রাধিকারের সুপারিশ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ১২৩ বার

হজযাত্রীদের সহযোগিতার জন্য পাঠানো সহায়তা টিমে ধর্ম মন্ত্রণালয়ের কাজের সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের অগ্রাধিকার দেয়ার সুপারিশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

একাদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৭তম বৈঠকে এই সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মো: হাফেজ রুহুল আমীন মাদানির সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটি সদস্য মনোরঞ্জন শীল গোপাল, মো: ইলিয়াস উদ্দিন মোল্লাহ, এইচ এম ইব্রাহিম এবং মোসা: তাহমিনা বেগম অংশগ্রহণ করেন।

বৈঠকে হজযাত্রীদের সুচিকিৎসা প্রদানের লক্ষ্যে যে মেডিক্যাল টিম পাঠানো হয় সেখানে এ্যাজমা, হৃদরোগ, মেডিসিন ও ডায়াবেটিস রোগে বিশেষজ্ঞ ডাক্তারদের শর্তসাপেক্ষে অন্তর্ভুক্তির জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। ‘আসন্ন হজ্ব ২০২৩-এর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত বৈঠকে আলোচনা করা হয়।

বৈঠকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com