সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

চীনের এজেন্ট হিসেবে গুপ্তচরবৃত্তি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ২

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ১৩৮ বার

যুক্তরাষ্ট্রে চীনের গোপন ‍পুলিশ স্টেশন চালানোর অভিযোগ উঠেছে। এ জন্য মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) নিউইয়র্কে বসবাসরত দুইব্যাক্তিকে গ্রেপ্তার করেছে। সোমবার ফেডারেল প্রসিকিউটর এ তথ্য প্রকাশ করে।

এছাড়া যুক্তরাষ্ট্রে চীনের ভিন্ন মতাবলম্বীদের টার্গেট করে ভয় দেখানোর কারণে পলাতক আরও ৪০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। খবর রয়টার্সের

গ্রেপ্তার দুই ব্যক্তি হলেন- ব্রঙ্কসের লু জিয়ানওয়াং (৬১) এবং ম্যানহাটনের চেন জিনপিং (৫৯)।

ব্রুকলিনের চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের (এমপিএস) প্রসিকিউটররা বলেন, ‘মার্কিন কর্তৃপক্ষকে না জানিয়ে চীনের এজেন্ট হিসেবে গুপ্তচরবৃত্তি এবং ন্যায়বিচারে বাধা দেওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।’

সহকারী অ্যাটর্নি জেনারেল ম্যাথিউ ওলসেন একটি বিবৃতিতে বলেছেন, ‘নিউইয়র্ক সিটির মাঝখানে একটি গোপন পুলিশ স্টেশন স্থাপন করে চীন সরকার আমাদের দেশের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন প্রকাশ করেছে।’

লু এবং চেন দুইজনই মার্কিন নাগরিক। তারা চীনের ফুজিয়ান প্রদের একটি এনজিও পরিচালনা করেন।

বেইজিংয়ের জননিরাপত্তা মন্ত্রণালয়ের (এমপিএস) জন্য তারা প্রথম বিদেশী পুলিশ স্টেশন স্থাপনে চীনকে সহায়তা করেছে বলে অভিযোগ রয়েছে।

দুই অভিযুক্ত চীনা পুলিশ কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে এবং অন্যান্য ৪০ জন চীনা জাতীয় পুলিশ কর্মকর্তাকে মার্কিন ভিত্তিক ভিন্নমতাবলম্বীদের উপর গুপ্তচরবৃত্তি করার ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

বিশ্বের অন্তত ২১টি দেশে চীনের গোপন পুলিশ স্টেশন রয়েছে। পাঁচটি মহাদেশে ছড়িয়ে থাকা ২১টি দেশের মধ্যে যুক্তরাষ্ট্রও রয়েছে। আর এতে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com