শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

আ. লীগের মনোনয়ন পাননি স্বামী, যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন শাবানা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৪৭ বার

যশোর-৬ (কেশবপুর) আসনে উপ-নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলেন বরেণ্য অভিনয়শিল্পী শাবানার স্বামী ওয়াহিদ সাদিক। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন পাননি তিনি। প্রযোজক স্বামী মনোনয়ন না পাওয়ায় যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন ‘ভাত দে’ সিনেমার নায়িকা শাবানা।

জানা গেছে, সপ্তাহখানেক আগে ঢাকা ছেড়ে গেছেন গুণী এই অভিনেত্রী। তার রুটিন চেকআপের দিনক্ষণ ঘনিয়ে আসছিল, তাই দ্রুত চলে যেতে হয়েছে।

যে ফোন নম্বরটি শাবানা বাংলাদেশে ব্যবহার করতেন, সেটি বন্ধ আছে। গত শুক্রবার তার বারিধারা ডিওএইচএসের বাড়িতে গিয়ে জানা গেছে তা।

স্বামীসহ গত বছরের ডিসেম্বরে ঢাকায় আসেন শাবানা। কয়েকদিন পর জানা যায় তার স্বামী সাদিক যশোর-৬ আসনের উপনির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন। সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দেখা করেন দেশ বরেণ্য এই অভিনেত্রী। যে কারণে নির্বাচনের খবরটি বেশি করে প্রচার হয়।

স্বামীর জন্য এলাকাবাসীর কাছে ভোটও চেয়েছিলেন শাবানা। এলাকার নানা সমস্যার কথাও শুনেছিলেন স্থানীয়দের কাছ থেকে। শাবানা ও ওয়াহিদ সাদিকের নির্বাচনী গণসংযোগে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।

যশোর-৬ (কেশবপুর) আসনের সাংসদ ইসমাত আরা সাদেকের মৃত্যুতে এ আসনে আগামী ২৯ মার্চ উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই আসনে প্রয়াত ইসমাত আরা সাদেকের মেয়ে নওরীন সাদেকও মনোনয়ন চেয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com