শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

টেনিস এলবো সমস্যায় করণীয়

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৩৫ বার

আর্থ্রাইটিস সমস্যার মধ্যে অন্যতম হলো কনুইয়ে ব্যথা ও টেনিস এলবো। টেনিস এলবো হলো ইনজুরি জাতীয় হাতের সমস্যা। সাধারণত এ রোগ বেশি হয়ে থাকে যারা টেনিস খেলোয়াড়, তাদের। এ কারণেই সমস্যাটি বেশি দেখা দেয় বলে নাম টেনিস এলবো।

এমন সমস্যায় অন্য খেলোয়াড়দেরও হতে পারে। ক্রিকেট, গলফ, ব্যাডমিন্টন, ভলিবল, তীর নিক্ষেপ ইত্যাদি খেলায়ও ভুল পদ্ধতিতে খেলার কারণে এ সমস্যা দেখা দিতে পারে। অনেক ক্ষেত্রে এ সমস্যায় খেলোয়াড়দের দীর্ঘদিন খেলার বাইরে থাকতে হয়।

তা ছাড়া সাংবাদিক, শিক্ষক, ছাত্র, গৃহিণী, মিস্ত্রি, শ্রমিক, যাদের হাতের কাজ বেশি করতে হয়, তাদেরও এ সমস্যা দেখা দিতে পারে। সমস্যার শুরুতে হাতের কনুইয়ের বাইরের দিকে ব্যথা অনুভব হয়। হাতের নড়াচড়া বা কাজকর্মে ব্যথা তীব্রতর হতে পারে। ব্যথা কনুই থেকে শুরু হয়ে হাতের বাইরের পাশ দিয়ে আঙুল পর্যন্ত যেতে পারে।

অনেক ক্ষেত্রে রোগী জোড়ার ভেতর ব্যথা অনুভব করে। দীর্ঘদিন এভাবে চলতে থাকলে হাতের মাংপেশির শক্তি ও হাতের কর্মক্ষমতা কমে আসে। যাদের এ সমস্যা হচ্ছে, তারা ফিজিওথেরাপি বিশেষজ্ঞের চিকিৎসা গ্রহণ করলে নিয়মিত থেরাপির মাধ্যমে এ সমস্যা দ্রুত কাটিয়ে উঠতে পারেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com