রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

রাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতি, ৭ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১৩৬ বার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে জালিয়াতি করে ভর্তি হওয়ার অভিযোগে সাতজন শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল মঙ্গলবার নগরীর মতিহার থানায় এ মামলা করেন রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম।

মামলায় অভিযুক্তরা হলেন- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মো. ইয়াছির আরাফাত (২০), ফিশারিজ বিভাগের মো. আলিফ হোসেন (২০), লোকপ্রশাসন বিভাগের আল শামস তামিম (১৯), ফোকলোর বিভাগের নজরুল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের শিশির আহমেদ (২১), ইলেক্ট্রনিকস এণ্ড ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ফজলুল করিম মাহিন (২৩) ও আইন বিভাগের সাবেক শিক্ষার্থী শফিউল্লাহ (২৬)।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা চলাকালে তিন ইউনিটে অসদুপায় অবলম্বন করে অংশগ্রহণ করেন অভিযুক্তরা। এতে ইয়াছির আরাফাত ও নজরুল ইসলামের হয়ে শিশির আহমেদ, আলিফ হোসেনের হয়ে ফজলুল করিম মাহিন, আল শামস তামিমের হয়ে শফিউল্লাহ প্রক্সি-পরীক্ষায় অংশ নেন।

পরীক্ষার্থী না হওয়া সত্বেও এমন অসদুপায় অবলম্বন করা পাবলিক পরীক্ষা অপরাধ আইন-১৯৮০ অনুযায়ী অপরাধ সংঘটিত হয়েছে। তাই উক্ত অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা অভিযোগে বলা হয়েছে।

উল্লেখ্য, গত বছর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে হাজতে পাঠানো হয়। এ ছাড়া প্রক্সিকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুজন ভর্তিচ্ছুর ফলাফল বাতিল করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com