বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী এক লাখ টন ডিজেল কিনছে সরকার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীতে বেড়েছে পানি, বন্যার শঙ্কা দুই মাসের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের অস্বাভাবিক হারে বাড়বে তেলের দাম, কটাক্ষ ইরানি স্পিকারেরvvvvvvvvvvv ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ‘ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে শত্রু হার্ট অ্যাটাক করতে পারে’ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১৩২ বার

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েকগুণ। যানজট নেই, তবে ধীরে চলছে যানবাহন।

আজ বুধবার ভোর থেকে কয়েক শ’ ঘরমুখী মানুষকে চন্দ্রা ত্রিমোড় এলাকায় ভিড় করতে দেখা গেছে। অনেকে আগে থেকে বাসের টিকিট করে রেখেছেন, কাঙ্ক্ষিত বাস পেলেই উঠে পড়ছেন। কিন্তু যারা আগে থেকে টিকিট করেননি, তারা তাৎক্ষণিক দরদাম করে ভাড়া মিটিয়ে গাড়িতে উঠছেন

কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আতিকুল ইসলাম বলেন, আজ সকালে যানবাহনের কিছুটা চাপ ছিল। তবে এটি স্বাভাবিক সময়ের চিত্র। এখনো ঈদের ছুটির চাপ পুরোপুরি পড়েনি। শিল্পকারখানায় ছুটি হলে যানবাহনের চাপ বাড়বে কয়েক গুণ। যানজট নিরসনে হাইওয়ে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর থেকে কালিয়াকৈর সড়কে যানবাহনের কোনো চাপ নেই বললেই চলে। তবে নবীনগর-কালিয়াকৈর সড়কে ভোর থেকে তিন-চার কিলোমিটার পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি ছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com