শনিবার, ২০ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

মসজিদুল আকসায় ঈদের নামাজে ১ লাখ ২০ হাজার মুসল্লি

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ৮১ বার

ফিলিস্তিনের মসজিদুল আকসায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার অন্তত ১ লাখ ২০ হাজার মুসল্লি ঈদের জামাতে অংশ নেন।

আলজাজিরা জানায়, ইসরাইলি বাহিনীর ব্যাপক কঠোরতা সত্ত্বেও ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা মুসলমানদের প্রথম কেবলাখ্যাত পবিত্র এ মসজিদে আগমন করেন এবং সানন্দে ঈদুল ফিতরের নামাজ পড়েন।

ফজরের সময় থেকেই মুসল্লিরা মসজিদে প্রবেশ করতে শুরু করেন। বেলা বাড়ার সাথে সাথে মুসল্লিদের সমাগমে মুখরিত হয়ে ওঠে মসজিদুল আকসা এবং ঈদের জামাত শুরু হলে মসজিদ ও মসজিদের আঙ্গিনা কানায় কানায় ভরে ওঠে মুসল্লিদের পদচারণায়।

এ সময় দলে দলে সমাগত মুসল্লিরা তাকবির-তাহলিলে সেখানকার পরিবেশকে আবেগঘন করে তোলেন এবং তারা নিজেদের মধ্যে নানারকম মিষ্টান্নও বিতরণ করেন।

নামাজ শেষ হওয়ার পর মুসল্লিরা নিকটবর্তী কবরস্থানগুলোতে যান এবং সেখানে শায়িত স্বজন ও মুমিন বান্দাদের মর্যাদা বৃদ্ধির জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com