শনিবার, ২০ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

কাতার বিশ্বকাপ স্টেডিয়ামে ঈদের জামাত

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ৮৬ বার

কাতার বিশ্বকাপের জন্য নির্মিত স্টেডিয়ামে আজ শুক্রবার হাজার হাজার মুসুল্লি ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে। এডুকেশন সিটি স্টেডিয়ামটি ২০২২ সালে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ফুটবলের জন্য নির্মাণ করা হয়েছিল।

এই প্রথম স্টেডিয়ামটিতে ঈদের নামাজ পড়া হলো।

সারা বিশ্বের মুসলিমদের জন্য ঈদুল ফিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব।
আরব দুনিয়ায় আজ শুক্রবার ঈদ উদযাপিত হচ্ছে।

কাতার বিশ্বকাপ আসরের জন্য আটটি স্টেডিয়াম নির্মাণ করে। এডুকেশন সিটি স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা ৪০ হাজারের বেশি।

সূত্র : মিডল ইস্ট মনিটর

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com