বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী এক লাখ টন ডিজেল কিনছে সরকার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীতে বেড়েছে পানি, বন্যার শঙ্কা দুই মাসের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের অস্বাভাবিক হারে বাড়বে তেলের দাম, কটাক্ষ ইরানি স্পিকারেরvvvvvvvvvvv ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ‘ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে শত্রু হার্ট অ্যাটাক করতে পারে’ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী

আজ দুপুর থেকে চলবে মেট্রোরেল

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ১৬৩ বার

ঈদের দিন রাজধানীবাসী যেন মেট্রোরেলে আনন্দ ভ্রমণ করতে পারে সেজন্য মেট্রোরেল চলাচলের সময়ের পরিবর্তন আনা হয়েছে। ঈদের দিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে। এছাড়া ঈদের ছুটির দিনগুলোতে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ২০ মিনিট পর পর চলাচল করবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ওয়েব সাইটে সচিব (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আবদুর রউফ (যুগ্ম সচিব) সাক্ষরিত এ সংক্রান্ত একটি অফিস আদেশ দেওয়া হয়।

ডিএমটিসিএলের কোম্পানি সচিব মোহাম্মদ আবদুর রউফ জানান, ২১-২৩ এপ্রিল পর্যন্ত উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁ এই ৯টি স্টেশনে ট্রেন থামবে। এর মধ্যে ঈদুল ফিতরের দিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে।

গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৯ ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে মেট্রোরেল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com