শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:১০ অপরাহ্ন

খালেদা জিয়ার সাথে দেখা করে যা জানালেন মির্জা ফখরুল

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ১০৬ বার

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা।

শনিবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তারা গুলশানে চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় যান।

সাক্ষাৎ শেষে বেরিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, তিনি (খালেদা জিয়া) বার্তা দিয়েছেন দেশবাসী যেন গণতন্ত্রের জন্য যেভাবে কাজ করছেন, সেভাবে কাজ চালিয়ে যান।

সাক্ষাৎকালে দেশের জনগণ ও দলের নেতাকর্মীদের বিষয়ে খালেদা জিয়া খোঁজ নিয়েছেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‌‘তিনি (খালেদা জিয়া) দেশের ও দলের মানুষের কথা ভাবেন। তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নিম্ন আয়ের মানুষের জীবন ধারণের কষ্টের কথা আমাদের কাছে জানতে চেয়েছেন। পাশাপাশি দলের নেতাকর্মী যাদের অন্যায়ভাবে জেলে রাখা হয়েছে তাদের বিষয়েও চেয়ারপারসন খোঁজ নিয়েছেন।’

বেগম খালেদা জিয়ার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সেলিমা রহমান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com