শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

আজ ছুটি শেষ, সোমবার থেকে খুলছে অফিস

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ১৫৭ বার

পবিত্র ঈদুল ফিতরের টানা পাঁচদিনের ছুটি শেষ হচ্ছে আজ রোববার। আগামীকাল সোমবার থেকে খুলবে সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। আগের সময়সূচি অনুযায়ীই চলবে এসব প্রতিষ্ঠান। ঈদ উপলক্ষে গত ১৯ এপ্রিল থেকে ছুটি কাটাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

পবিত্র শবেকদরের ছুটির আগে গত ২০ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা ছিল। তবে দূর-দূরান্তে থাকা প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন নির্বিঘ্ন করতে ২০ এপ্রিল বাড়তি একদিন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এরপর শুক্রবার থেকে শুরু হয় ঈদুল ফিতরের তিন দিনের ছুটি।

এদিকে ঈদের পর আগামীকাল সোমবার থেকে আগের নিয়মে ফিরবে অফিস। গত ১০ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, ঈদপরবর্তী দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

জরুরি পরিষেবাগুলো নতুন অফিস সূচির আওতার বাইরে থাকবে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের অফিস সূচি নিজ নিজ কর্তৃপক্ষ নির্ধারণ করবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com