বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী এক লাখ টন ডিজেল কিনছে সরকার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীতে বেড়েছে পানি, বন্যার শঙ্কা দুই মাসের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের অস্বাভাবিক হারে বাড়বে তেলের দাম, কটাক্ষ ইরানি স্পিকারেরvvvvvvvvvvv ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ‘ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে শত্রু হার্ট অ্যাটাক করতে পারে’ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী

ছুটি শেষে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ১২৪ বার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ দিন ছুটির পর সোমবার সকাল থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে।

বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ঈদুল ফিতর উপলক্ষে ১৯ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত পাঁচ দিন বেনাপোল স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বন্ধ ছিল। ছুটি শেষে সোমবার থেকে বন্দর দিয়ে আবার পণ্য আমদানি-রফতানি শুরু হয়েছে।’

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল বলেন, ‘আমদানি রফতানি চালু হওয়ায় বেনাপোল বন্দরে কর্ম-চঞ্চলতা ফিরে এসেছে। পণ্যজট কমাতে প্রয়োজনে অতিরিক্ত সময় কাজ হবে বন্দরের অভ্যন্তরে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com