রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

ঈদের ছুটির পর শিক্ষাপ্রতিষ্ঠানকে মানতে হবে ৬ নির্দেশনা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ১২৫ বার

প্রতিষ্ঠানগুলোতে চলছে পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে ছুটি। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ময়লা, আবর্জনা জমবে। ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর এসব ময়লা পরিষ্কারসহ ছয়টি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

গত বৃহস্পতিবার অধিদপ্তরের সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, পবিত্র রজমান মাস উপলক্ষে বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী ২৩ মার্চ থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ দীর্ঘদিন ছুটি পরবর্তী খোলার পর এসব নির্দেশনাসমূহ বাস্তবায়ন করতে হবে।

নির্দেশনাগুলো হলো: ১. শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা; ২. নতুন কারিকুলাম বাস্তবায়নে সম্প্রতি গৃহীত প্রশিক্ষণ হতে লব্ধ জ্ঞানের যথাযথ প্রয়োগ করা; ৩. নতুন কারিকুলাম বাস্তবায়ন সংক্রান্ত নির্দেশিত দায়িত্ব অনুসরণ; ৪. অভিভাবক সমাবেশ আয়োজনের মাধ্যমে অভিভাবকদের সচেতন করা; ৫. নতুন কারিকুলাম সম্পর্কে ইতিবাচক ধারণা বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ; ৬. কারিকুলাম অনুযায়ী শিখন কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com