বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

‘বিদেশ’ দেখে কাঁদছে দর্শক

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ১২৭ বার

ভাগ্য বদলে আশায় জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই উন্নত বিশ্বে অবৈধ পথে পাড়ি দিয়ে থাকেন। কেউ হয়তো স্বপ্নের দেশে পাড়ি জমাতে পারলেও কারও শেষটা হয় মৃত্যুর মধ্য দিয়ে। এমন ঘটনাকে কেন্দ্র করে ঈদের নাটক নির্মাণ করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি। নাটকের নাম ‘বিদেশ’।

আকবর হায়দার মুন্নার প্রযোজনায় ক্লাব ইলেভেনের ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তির দু’দিন না যেতেই এটি দেখেছে ৩৭ লাখের বেশি দর্শক। আর সবার কথায়- বিদেশ’ দেখার পর তারা চোখের পানি ধরে রাখতে পারেনি। আবার কেউ কান্না ভেঙে পড়েছেন। এমন অনেকেই আবার নাটকের গল্পের সঙ্গে নিজেদের জীবনে ঘটে যাওয়া ঘটনার মিল খুঁজে পেয়েছেন বলে জানান।

জোবায়ের নামে একজন দর্শক দীর্ঘ এক ফেসবুক স্ট্যাটাসে জানান, তার বাবাও ১০ বছর আগে অবৈধ পথে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হন। আজও তার কোনো খোঁজ মেলেনি। তার বাবা বেঁচে আছেন না মারা গেছেন, সে খবরও জানে না তার পরিবার। অমির ‘বিদেশ’ যেন তাকে সেই স্মৃতিই মনে করিয়ে দিল বলে জানান তিনি।

এদিকে, ক্লাব ইলেভেনের ইউটিউব চ্যানেলে নাটকটি দেখে প্রায় ১৮ হাজার ৮০০ জন মন্তব্য করেছে। তাদের কথায়, নাটকটি দেখে তারা চোখের পানি ধরে রাখতে পারেনি।

কাতার প্রবাসী রাসেল হাজী লিখেছেন, ‘যাদের নাটক দেখতে দেখতে পেট ব্যথা করত, আজ তাদের নাটক দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না। ধন্যবাদ জানাই সবাইকে যারা আমাদেরকে নাটকটি উপহার দিয়েছেন।’

মো. আমিনুল ইসলাম নামের একজন প্রবাসী লিখেছেন, ‘বিদেশ বসে “বিদেশ” নাটকটি দেখার পর থেকে এখনো কান্না করছি। কাজেও মন লাগছে না। দালাল মানুষের জীবনকে মুহূর্তেই শেষ করে দিতে পারে! হায়রে জীবন। অসংখ্য ধন্যবাদ অমি ও অভিনয় শিল্পীদের।’

আহমেদ রিফাত লিখেছেন, ‘নাটকের শেষটা এমন হবে কখনো ভাবতেই পারিনি! যাই হোক, বাস্তবতার সঙ্গে অনেকটাই মিল রয়েছে এই নাটকটিতে। আর অনেক শিক্ষণীয় দিকও রয়েছে নাটককের মধ্যে।’

‘বিদেশ’ এমন জয় ধ্বনি শুনে চুপ থাকতে পারেনি শিল্পীরাও। নাটকটি নিয়ে কথা বলেছেন অভিনেত্রী মনিরা মিঠুসহ অনেকেই। কথা বলেছেন নির্মাতা নিজেও। কাজটি প্রসঙ্গে অমি বলেন, ‘আমি নিজেই আসলে খুব সাধারণ মানুষ তাই আমার কাজগুলোও একটু সহজ-সরল গল্পের হয়। কোনো কাজ মানুষের ভালো লাগলে, মানুষ সেটা নিয়ে কথা বলবেই, থামানো যাবে না। অসংখ্য মানুষ বিদেশ নিয়ে কথা বলছেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ।’

উল্লেখ্য, ‘বিদেশ’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির, পলাশ, শরাফ আহমেদ জীবন, শিমুল, পাভেল, শিবলু, আবদুল্লাহ রানা, জিসান, পারসা ইভানা, লামিমা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com