বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী এক লাখ টন ডিজেল কিনছে সরকার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীতে বেড়েছে পানি, বন্যার শঙ্কা দুই মাসের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের অস্বাভাবিক হারে বাড়বে তেলের দাম, কটাক্ষ ইরানি স্পিকারেরvvvvvvvvvvv ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ‘ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে শত্রু হার্ট অ্যাটাক করতে পারে’ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী

ঝালকাঠিতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১২৭ বার

ঝালকাঠিতে ঈদের ছুটিতে নানা বাাড়িতে বেড়াতে গিয়ে খালের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার নবগ্রামের বাউকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- নবগ্রাম ইউনিয়নের দারিয়াপুর গ্রামের কামাল হাওলাদারের দুই মেয়ে সোনালী (৮) ও রূপালী (৬)। তাদের নানার নাম শাজাহান মিয়া।

স্বজনরা জানান, দুপুরে দুই বোন গোসল করতে নেমে পাশের খালে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় স্থানীয়রা দুই শিশুর লাশ খালে ভাসতে দেখে পরিবারের কাছে খবর দেয়। স্বজনরা গিয়ে খাল থেকে তাদের লাশ উদ্ধার করে।

নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক আকন্দ বলেন, দুই বোন পানিতে ডুবে গেলে তাদের অনেক খোঁজাখুঁজি করার পরে বিকেলে লাশ উদ্ধার করা হয়। দুই বোন স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করতো। তাদের লাশ বাবার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

ঝালকাঠি থানার উপপরিদর্শক (এসআই) খোকন হাওলাদার বলেন, শিশু দুটি পানিতে ডুবেই মারা গেছে। এখানে পরিবারের কোনো অভিযোগ নেই, তাই লাশ সুরতহাল রিপোর্ট শেষে দাফন করার অনুমতি দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com