বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

পটুয়াখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহত ১১

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১৫০ বার

পটুয়াখালীর বাউফলে একটি বরফ কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক ব্যক্তি নিহত ও ১০ জন আহত হয়েছে।

মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার কালাইয়া লঞ্চঘাট এলাকায় মেসার্স খান আইস ফ্যাক্টরিতে ওই ঘটনা ঘটে।

নিহত মো: রাসেল খান ফ্যাক্টরির মালিক একেএম ফরিদের শ্যালক।

এছাড়া আহতদের মধ্যে প্রেমানন্দ ও তার স্ত্রী কৃষ্ণা রাণী বাউফল হাসপাতালে এবং মো: ইব্রাহিম ও আফজাল নামের দু’জন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিসুল হক জানান, রাত ১১টার দিকে কারখানার ভেতরে অ্যামোনিয়া গ্যাস ভর্তি একটি সিলিন্ডার বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়।

তিনি আরো জানান, কারখানার সাত শ’ মিটার এলাকা জুড়ে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ার পর আরো ১০ জন অসুস্থ হয়ে পড়ে।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com