সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

দক্ষিণ কোরিয়াকে রক্ষায় উত্তরে পরমাণু হামলাও চালাবে যুক্তরাষ্ট্র!

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ১২৭ বার

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক-ইয়েল দক্ষিণ কোরিয়ায় মাঝে মাঝে পরমাণু সাবমেরিন মোতায়েনের একটি চুক্তিতে সই করেছেন। এছাড়া উত্তর কোরিয়ার বিরুদ্ধে যেকোনো ধরনের পরমাণু বোমা ব্যবহার করতেও যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে। এর বিনিময়ে দক্ষিণ কোরিয়া পরমাণু অস্ত্র তৈরী না করতে রাজি হয়েছে।

বাইডেন জানিয়েছেন, ওয়াশিংটন ডিক্লারেশন নামে অভিহিত এই চুক্তিটি উত্তর কোরিয়ার হামলার আতঙ্ক কাটাতে দুই দেশের মিত্রতা জোরদার করবে।

ওয়াশিংটনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে বাইডেন এই ঘোষণা দেন। দুই নেতা ইউক্রেন, জলবায়ু পরিবর্তন, সাইবার সহযোগিতা ও পরমাণু শক্তি নিয়েও আলোচনা করেন।

দক্ষিণ কোরিয়ার নেতা বলেন, তার চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরের মূল বিষয় ছিল ওয়াশিংটন ডিক্লারেশন। তিনি মনে করেন, এই চুক্তির ফলে নজিরবিহীনভাবে দক্ষিণ কোরিয়ার মনোবল বাড়বে। কারণ দক্ষিণ কোরিয়াকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্রসহ সামরিক শক্তি ব্যবহার করবে যুক্তরাষ্ট্র। তাছাড়া দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের পরমাণু ব্যালাস্টিক সাবমেরিনও সফর করবে। ১৯৮০-এর দশকের পর এ ধরনের সাবমেরিন দক্ষিণ কোরিয়ায় যায়নি।

উত্তর কেরিয়ার পরমাণু হামলার হুমকির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার এই চুক্তি হলো। কয়েক মাস ধরে দুই দেশ এ নিয়ে কথা বলছিল।

সূত্র : বিবিসি ও অন্যান্য

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com