রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

এসএসসি পরীক্ষার হলের ২০০ গজের মধ্যে প্রার্থী ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হবে না : ডিএমপি

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ১৫০ বার

রবিবার থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার সময় পরীক্ষার্থী ছাড়া অন্য কাউকে পরীক্ষার হলের ২০০ গজের মধ্যে প্রবেশ করতে দেয়া হবে না।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা ৩০ এপ্রিল থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন কেন্দ্রে শুরু হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে শিক্ষার্থী ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হবে না। পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে ৩০ এপ্রিল থেকে এই আদেশ বলবৎ থাকবে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর মোট ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবে।

প্রতি বছর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলেও কোভিড-১৯ এর কারণে গত বছরের মতো সময়মতো পরীক্ষা নেয়া সম্ভব হয়নি।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com