শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী এক লাখ টন ডিজেল কিনছে সরকার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীতে বেড়েছে পানি, বন্যার শঙ্কা দুই মাসের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের অস্বাভাবিক হারে বাড়বে তেলের দাম, কটাক্ষ ইরানি স্পিকারেরvvvvvvvvvvv ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ‘ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে শত্রু হার্ট অ্যাটাক করতে পারে’ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী

ছাত্রলীগ নেতাকে হত্যার কথা ‘স্বীকার করলেন’ যুবরাজ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ১২৪ বার

রাজবাড়ী সদর উপজেলার বরাট এলাকায় ছাত্রলীগ নেতা শেখ সুমন সবুজকে (৩২) গুলি করে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন আসামি আজিজুল ইসলাম যুবরাজ (২১)।

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন হোসেনের আদালতে ১৬৪ ধারায় যুবরাজ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গ্রেপ্তার যুবরাজ রাজবাড়ী সদর উপজেলার হাউলি জয়পুর এলাকার মো. আলমগীর হোসেনের ছেলে।

গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে যুবরাজকে তার নিজ বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এর আগে এ হত্যা মামলায় গোলাম মোস্তফা শেখ (৩৪) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার মোস্তফা রাজবাড়ী সদর উপজেলার গোপালবাড়ী গ্রামের মো. দিরাজ আলী শেখের ছেলে।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল রোববার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামের শামসুল আলম শেখের ছেলে শেখ সুমন সবুজকে তার নিজ বাড়ির জানালা দিয়ে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। সবুজ বরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com