শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী এক লাখ টন ডিজেল কিনছে সরকার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীতে বেড়েছে পানি, বন্যার শঙ্কা দুই মাসের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের অস্বাভাবিক হারে বাড়বে তেলের দাম, কটাক্ষ ইরানি স্পিকারেরvvvvvvvvvvv ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ‘ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে শত্রু হার্ট অ্যাটাক করতে পারে’ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী

দুর্গম পাহাড়ে পথ হারানো সেই ৬ পর্যটক উদ্ধার

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ১৪১ বার

চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের খৈয়াছড়া ঝরনা দেখতে এসে দুর্গম পাহাড়ে পথ হারিয়ে নিখোঁজ হন ছয়জন পর্যটক। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে গতকাল বৃহস্পতিবার পাহাড়ে ২ ঘণ্টা অভিযান চালায় পুলিশ। পরে রাত সাড়ে ৯টায় তাদের উদ্ধার করা হয়।

এর আগে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে ছয় বন্ধু মিলে মিরসরাইয়ের বড়তাকিয়া এসে পৌঁছেন। পরে বাস থেকে নেমে সিএনজি অটোরিকশায় করে তারা খৈয়াছড়া ঝরনা দেখতে যান।

উদ্ধার হওয়া পর্যটকরা হলেন- ঢাকা জেলার মিরপুর শেওরাপাড়া এলাকার মোতালেব হোসেনের ছেলে মো. আল আমিন (১৮), আমির হোসেনের ছেলে মুকিদ আহম্মদ শুভ্র (১৭), আব্দুর রাজ্জাকের ছেলে ওমর ফারুক (১৮), মহিউদ্দিন দেওয়ানের ছেলে নাঈম আহম্মদ তামিম (২০), পশ্চিম শেওরাপাড়া এলাকার মো. তোফাজ্জেল হোসেনের ছেলে তানভীর হাসান (২০), মো. শামছুদ্দিন বেপাড়ীর ছেলে আনিছুর রহমান অনিক (১৮)।

পর্যটকরা জানান, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে পাহাড়ের চূড়া থেকে নামার সময় অন্ধকার হয়ে যায়। এ সময় পাহাড়ের আঁকাবাঁকা পথ ভুলে দিক হারিয়ে ফোন দেন জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে। খবর পেয়ে মিরসরাই থানা পুলিশ প্রায় ২ ঘণ্টাব্যাপী পাহাড়ে অভিযান চালিয়ে রাত সাড়ে ৯টায় তাদের উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‌‘ছয় পর্যটক দুপুর আড়াইটার দিকে ঝরনায় গিয়ে পাহাড়ের চূড়ায় উঠেন। ফেরার সময় নামতে নামতে সন্ধ্যা হয়ে গেলে আর পথ খুঁজে পান না। আমরা তাদের উদ্ধার করে বাসে তুলে দিয়েছি। তারা সুস্থ রয়েছেন।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com