শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

নির্বাচনের সময় যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ১২৮ বার

নির্বাচনের সময় যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।

তিনি বলেন, সিটি নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ দেখছি না। নির্বাচন আয়োজনে পুলিশের পূর্ব অভিজ্ঞতা রয়েছে। নির্বাচনের সময় যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত। কমিশন যে দায়িত্ব দেবে, পুলিশ তা-ই পালন করবে।

শুক্রবার (২৮ এপ্রিল) জুমার পর হজরত শাহজালাল রহ.-এর মাজার জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট রেঞ্জের ডিআইজি মো: মিজান শাফিউর রহমান, সিলেট মহানগর পুলিশ কমিশনার মো: ইলিয়াছ শরীফ, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, মহানগর পুলিশের ডিসি (ট্রাফিক) মুহাম্মদ আব্দুল ওয়াহাব, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজহার আলী শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন দক্ষিণ সুরমার মোগলাবাজার প্যারাইরচক এলাকায় পুলিশ অফিসার্স মেসের জন্য প্রস্তাবিত নতুন স্থান পরিদর্শন করেন।

বৃহস্পতিবার রাত ১১টায় একটি ফ্লাইটে স্ত্রী তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরীকে নিয়ে তিন দিনের সংক্ষিপ্ত সফরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান আইজিপি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com