শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

ভারতে পাচারকালে অর্ধ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ১২৫ বার

নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে ৭০০ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বার ভারতে পাচারকালে কিবরিয়া (৩৮) নামে এক যুবককে আটক করেছে ১৪ বিজিবি। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৫৩ লাখ ১৩ হাজার ২৩১ টাকা বলে জানানো হয়।

আজ শুক্রবার দুপুরে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন সদরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নওগাঁ ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হামিদ উদ্দিন। কিবরিয়া এলাকায় মাদক ও গরু পাচারসহ বিভিন্ন গ্যাং নিয়ন্ত্রণ করে আসছিল বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

লে. কর্নেল হামিদ উদ্দিন জানান, কিবরিয়া ধামইরহাট উপজেলার চকবদল গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে। দীর্ঘদিন যাবত সে মাদক চোরাকারবারির সঙ্গে জড়িত। এর আগে থানায় তার বিরুদ্ধে মাদক পাচারের মামলা হয়েছে। সে স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত এমন একটি তথ্য সম্প্রতি বিজিবির হাতে আসে। এরপর থেকে গত বেশ কিছুদিন তার চলাফেরা পর্যবেক্ষণ করছিলো বিজিবি। এরই ধারাবাহিকতায় বিজিবির পত্নীতলা ব্যাটালিয়নের স্পেশাল অপারেশন টিম গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার সীমান্তলাগুয়া চকিলাম গ্রাম থেকে তাকে আটক করে। এরপর তার শরীরে তল্লাশি চালিয়ে ৭০০ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৫৩ লাখ ১৩ হাজার ২৩১ টাকা।

বিজিবি অধিনায়ক বলেন, ‘ভারতে স্বর্ণ পাচারের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না সে বিষয়টি বিজিবি পর্যবেক্ষণ করছে। আমরা আশা করি, এমন অপরাধ দমনে আমরা সফল হবো।’

আটককৃত কিবরিয়াকে ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলো নওগাঁ ট্রেজারি অফিসে হস্তান্তর করা হয়।

অন্যদিকে ধামইরহাট সীমান্তের পৃথক স্থানে ভারত থেকে বাংলাদেশে পাচারকালে ভারতীয় কসমেটিকস ও শিশু খাদ্য উদ্ধার করেছে বিজিবি ১৪। যার আনুমানিক মূল্য ৮ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে পণ্যগুলো উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, চোরাকারবারিরা ভারত থেকে পণ্যগুলো বাংলাদেশ অবৈধভাবে নিয়ে আসছিল। এ সময় বিজিবির উপস্থিতি বুঝতে পেরে পণ্যগুলো ফেলে রেখে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা সেগুলো উদ্ধার করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com