মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

ব্রিটেনের রাজার অভিষেকের অনুষ্ঠানে আমন্ত্রিত সোনম কাপুর

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ১৩৬ বার

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর আনুষ্ঠানিকভাবে তার জ্যেষ্ঠ সন্তান তৃতীয় চার্লসকে রাজা ঘোষণা করা হয়েছে। এখন থেকে ব্রিটেনের রাজা চার্লস ফিলিপ আর্থার জর্জ। আগামী ৬ মে রাজা হিসেবে অভিষেক হবে ব্রিটেনের নতুন রাজার। আর বিশেষ মুহূর্তের সাক্ষী হতে সে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পেয়েছেন বলিউডের কাপুর পরিবারের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর।

আগামী ৬ মে হতে চলেছে চার্লসের সিংহাসনে অভিষেকের সেই জমকালো অনুষ্ঠান। আর তার পরের দিনই আয়োজন করা হয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের। যে অনুষ্ঠানে বসবে হলিউড তারকাদের মিলনমেলা।

তারকাদের এ মেলায় থাকছে হলিউড তারকা টম ক্রুজ, মিউজিক্যাল গ্রুপ দ্য পুসিক্যাট ডলস থেকে নিকোল সারজিঞ্জার ও উইনি দ্য পুহ। সঙ্গে আরও রয়েছেন ব্রিটিশ অভিনেত্রী, লেখক ও কলামিস্ট জোয়ান কলিন্স, শিল্পী টম জোন্স, ন্যাশনাল জিওগ্রাফিক খ্যাত অভিযাত্রিক বিয়ার গ্রিলস ও নৃত্যশিল্পী ওটি মাবুস। ওই অনুষ্ঠানে যোগ দিতে ভারত থেকে ডাক পেয়েছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। এ খবর নিশ্চিত করেছেন সোনম কাপুর নিজেই। আমন্ত্রিতদের তালিকায় আরও রয়েছেন কেটি পেরি ও লিওনেল রিচির মতো তারকারাও।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, এ বিষয়ে সোনম বলেন, ‘শিল্পের প্রতি রাজা চার্লসের ভালোবাসার কথা মাথায় রেখেই কমনওয়েলস ভার্চুয়াল এই অনুষ্ঠানের আয়োজন করছে। তাতে যোগ দেওয়ার ডাক পেয়ে আমি আনন্দিত।

ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে বিয়ের পর থেকে লন্ডনেই বেশি  থাকেন সোনম ও তার বর আনন্দ। তবে কখনোই লন্ডনের রাজ পরিবারের কোনো অনুষ্ঠানে তাকে দেখা যায়নি। তাই বলা যায়, ইংল্যান্ডের রাজপ্রাসাদের অনুষ্ঠানে এটাই হতে চলেছে সোনমের প্রথম উপস্থিতি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com