শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

ছেলের সংগীতে বাবা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৮২ বার

ছেলে মিছিলের সংগীতে গাইলেন সংগীতশিল্পী আগুন। ‘তুই যে আমার কালো পাথর’ কথার এই গানটি লিখেছেন আগুন নিজেই। সুরও করেছেন তিনি। গানটিতে মিছিলের সঙ্গে সংগীতায়োজনে ছিলেন প্রত্যয় খান। সম্প্রতি প্রত্যয় খানের স্টুডিওতে এর রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

এ প্রসঙ্গে সংগীতশিল্পী আগুন বলেন, ‘বাবা খান আতাউর রহমান ছিলেন সুরকার-সংগীত পরিচালক। তার ছেলে হয়ে আমিও গানের জগতে এসেছি। এখন আমার ছেলে মিছিলও গান করছে। একটি শিল্পী পরিবারের জন্য এটি সত্যিই অনেক আনন্দের।’

তিনি জানান, কিছুদিনের মধ্যেই গানটির ভিডিও নির্মাণের কাজ শুরু হবে। এরপর গানটি প্রকাশ হবে বঙ্গবিডির ইউটিউব চ্যানেলে।

এর আগে বাবা-ছেলেকে একসঙ্গে দেখা গেছে গত বছর। আগুনের গাওয়া ‘না ফেরার দেশে’ শিরোনামের গানে গিটার বাজাতে দেখা গেছে মিছিলকে। জুলফিকার জাহেদির কথায় গানটির সুর-সংগীত করেছিলেন খায়াম আহমেদ। আর ভিডিও নির্মাণ করেন মনজু আহমেদ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com