বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

কাকে বিয়ে করলেন সালমান মুক্তাদির?

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১৪১ বার

একাধিক প্রেম নিয়ে আলোচনায় থাকা জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদির বিয়ে করেছেন। গেল ৩০ এপ্রিল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আর সেই সংবাদটি তিনি নিজেই জানিয়েছেন তার ফেসবুকে। তবে স্ত্রী’র সম্পর্কে কিছুই বলেননি এই ইউটিউবার ও অভিনেতা।

তবে একাধিক সূত্র থেকে জানা যায়, সালমান মুক্তাদির যাকে বিয়ে করেছেন তার নাম দিশা ইসলাম। ২০১১ সালে দিশার প্রথম বিয়ে হয়। এরপর দিশার ঘরে আসে প্রথম সন্তান। আর ২০১৮ সাল পর্যন্তও পূর্বের স্বামীর সঙ্গে দিশার সম্পর্ক ভালো ছিল। ২০২১ সালে দিশা দ্বিতীয় সন্তানের জন্ম দেন।

২০২১ সালের মার্চে দিশার ফেসবুকে প্রকাশ করা ছবিতে তাকে অন্তঃস্বত্ত্বা দেখা যায়, সেখানেও ছিল স্বামীর উপস্থিতি। এক সময় দিশা কানাডার ওন্টারিওতে বসবাস করতেন। ২০২৩ সালের এপ্রিলে সালমানকে বিয়ে করলেন তিনি। তবে এর আগে দিশা তার ফেসবুকের মাধ্যমে সালমান মুক্তাদিরকে বন্ধু হিসেবে উল্লেখ করেছিলেন।

বেশ কিছুদিন আগে এক প্রশ্নের জবাবে সালমান মুক্তাদির বলেছিলেন, ‘আয়মান সাদিক বিয়ে করলেই তিনি দেখে শুনে বুঝে তারপর বিয়ে করবেন।’

অথচ তার আগেই ঘর বাঁধলেন সালমান! তবে সেই কনটেন্ট ক্রিয়েটর ও শিক্ষক আয়মান সাদিক ব্যাচেলর থেকে সালমানকে শুভেচ্ছা জানালেন।

এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমি কখনও ভাবিনি এই দিনটি দেখব। তোমাদের আনন্দিত দেখে খুব ভালো লাগছে। দুজনের সুখি-শান্তিপূর্ণ এক যাত্রার জন্য শুভকামনা রইল।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com