বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

ছবি ফ্লপ, কিছুদিন সিনেমা থেকে দূরে থাকবেন সালমান

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১২২ বার

বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে কিসিকা ভাই কিসিকা জান ছবিটি। এই প্রেক্ষিতে সালমান খান ঘোষণা করলেন খানিক অবসরের।  টাইগার-থ্রি ছবিটি মুক্তির পর তিনি আপাতত আর কোনও সিনেমা করবেন না বলে জানিয়েছেন। এমনকি করণ জোহরের সঙ্গে তার প্রোজেক্টটিও আপাতত বন্ধ থাকবে।
বিশেষজ্ঞরা বলছেন, পরপর ছবি ফ্লপ হওয়ার ফলে সালমান বাজারে চাহিদা সৃষ্টি করতে চান বলেই সরে দাঁড়াচ্ছেন। শাহরুখ খানের পথে হাঁটতে চাইছেন তিনি। শাহরুখ চার বছর  বিরতির পর পাঠান নিয়ে ফেরেন এবং সুপার ডুপার হিট হন। সালমানও এইরকম একটা কিছু ভেবেছেন বলে তাদের ধারণা।

আরেকটি মহলের ধারণা- সালমান মনে করছেন সিদ্ধার্থ মালহোত্রা, টাইগার শ্রফ, ভিকি কৌশলদের জগতে দর্শক তাকে নিচ্ছে না। তাই, তিনি অন্য ধরণের রোল খুঁজছেন। সেরকম রোল পেলেই তিনি আবার ছবির জগতে ফিরবেন।

ইতিমধ্যে সালমান জানিয়েছেন যে, তিনি তার পোশাক প্রস্তুতকারক সংস্থা থেকেও সরে দাঁড়াচ্ছেন। সালমানের এই বিবাগীপনাকে অনেকে আবার ব্র্যান্ড প্রমোশনের অঙ্গ হিসেবে দেখছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com