শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

সৌদিতে অবতরণের ৭২ ঘণ্টার মধ্যে দেশে ফিরবেন সুদানে আটকা পড়া বাংলাদেশীরা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩ মে, ২০২৩
  • ১৩১ বার

সুদান থেকে প্রত্যাবর্তনকারী বাংলাদেশীদের সৌদি আরবের বেঁধে দেয়া ৭২ ঘণ্টার মধ্যেই দেশে ফেরত পাঠানোর সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সৌদি কর্তৃপক্ষকে প্রাথমিক নিশ্চয়তা প্রদান করেন।

সুদান থেকে বাংলাদেশীদের প্রত্যাবর্তনের বিষয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মক্কা শাখার প্রধান মাজেন বিন হামাদ আল হামালি-এর সাথে বৈঠক করেছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

সার্বিক ব্যবস্থাপনার সুবিধার্থে জেদ্দা কনস্যুলেটের তত্ত্বাবধানে জেদ্দায় প্রত্যাবাসনকারীদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ সেকশনে থাকার ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকে মদিনা থেকে বিমানের ফ্লাইট জেদ্দায় অবতরণের জন্য দ্রুতগতিতে ল্যান্ডিং পারমিট ইস্যু করবে বলে সৌদি কর্তৃপক্ষ নিশ্চয়তা প্রদান করে এবং প্রত্যাবাসন সংক্রান্ত অন্যান্য জরুরি যেকোনো বিষয়ে সৌদি পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করার নিশ্চয়তা প্রদান করা হয়।

এ সময় মাজেনের সাথে ছিলেন মক্কা অঞ্চলের চিফ অব প্রোটোকল এবং কনসাল কনস্যুলার। রাষ্ট্রদূতের সাথে ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো: নাজমুল হোক এবং রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের মিশন উপ-প্রধান মো: আবুল হাসান মৃধা।

বৈঠকে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মক্কা অফিসের প্রধান মাজেন সুদান থেকে বাংলাদেশীদের প্রত্যাবর্তনের জন্য সৌদি পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন।

রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এরপর জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ সেকশন পরিদর্শন করেন এবং সুদান থেকে প্রত্যাবর্তনকারী বাংলাদেশীদের সাময়িকভাবে থাকার প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য স্কুল কর্তৃপক্ষ এবং জেদ্দা মিশনকে দিক-নির্দেশনা প্রদান করেন।

এছাড়া রাষ্ট্রদূত বাংলাদেশ বিমানের জেদাস্থ রিজিওনাল ম্যানেজারসহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সুদান থেকে প্রত্যাবর্তনকারী বাংলাদেশীদের সময়মতো দেশে ফেরত পাঠানোর জন্য বিমানে পর্যাপ্ত আসন বরাদ্ধ বিষয়ে আলোচনা করেন ও বিমানের শিডিওল নির্ধারণ করে দেন।
সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com