শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

বগুড়ার মা হত্যা মামলায় ছেলে গ্রেফতার

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩ মে, ২০২৩
  • ১১৯ বার

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় লাঠির আঘাতে মা নিহতের ঘটনায় ছেলেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (২ মে) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে র‌্যাব-১২ ও র‌্যাব-১০ যৌথ অভিযান চালিয়ে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া ওই আসামি মোমিন (৩০) সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর এলাকার মরহুম সিদ্দিক প্রামাণিকের ছেলে।

বুধবার র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৭ এপ্রিল দুপুরে পারিবারিক কলহের জের ধরে আসামি মোমিন (৩০) তার মেয়েকে লাঠি দিয়ে মারতে যায়। তখন মোমিনের মা কাজলী বেগম ওরফে ময়না বেগম (৭০) আটকাতে গেলে তার কপালের মাঝখানে আঘাত লাগে। এতে কাজলী গুরুতর আহত হন। এ সময় তাকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পরের দিন তিনি মারা যান।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন জানান, বুধবার দিবাগত রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে মোমিনকে গ্রেফতার করা হয়। তাকে সারিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com