রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

১০ মাসে রফতানি আয় ৪৫৬৭ কোটি ডলার

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩ মে, ২০২৩
  • ১২৮ বার

চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) রফতানি খাতে চার হাজার ৫৬৭ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার আয় হয়েছে। এ সময় বরাবরের মতো পোশাক থেকে সর্বোচ্চ রফতানি আয় এসেছে।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। এ সময়ের রফতানি আয় এর আগের বছরের একই সময়ের তুলনায় ৫.৩৮ ভাগ বেশি।

জুলাই-এপ্রিল সময়ে পোশাক রফতানি হয়েছে তিন হাজার ৮৫৭ কোটি ৭৫ লাখ ডলারের। এর মধ্যে নীটপণ্যের রফতানি ছিল দুই হাজার ৯৬ কোটি ডলারের এবং ওভেন পণ্য এক হাজার ৭৬০ কোটি ডলারের। এছাড়া রফতানি করে পাট ও পাটজাত পণ্য থেকে ৭৭ কোটি ডলার, কৃষিপণ্য থেকে ৭৪ কোটি ডলার, হিমায়িত মাছ থেকে ৩৭ কোটি ডলার, রাসায়নিক পণ্য থেকে ৩৫ কোটি ডলার এবং প্লাস্টিক পণ্য থেকে ১৭ কোটি ডলার আয় হয়েছে।

এক মাস হিসেবে জুলাইয়ে ৩৯৫ কোটি ৬০ লাখ ডলারের পণ্য রফতানি হয়েছে।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com