শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

ফাঁকা বাসায় ঝুলছিল স্কুলছাত্রের মরদেহ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩ মে, ২০২৩
  • ১২২ বার

ময়মনসিংহের ভালুকায় মাশরাফী বিন মূর্তজা (১৬) নামের এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া এলাকার নোমান কম্পোজিট টেক্সটাইল মিলের ফ্যামিলি কোয়াটারের রুম থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মাশরাফী বিন মূর্তজা কুড়িগ্রাম জেলার বুরুঙ্গিমারী থানার বাসিন্দা। সে হবিরবাড়ী ইউনিয়নের হোসেন আলী সরকার একাডেমীর দশম শ্রেণির ছাত্র ছিল। নিহতের বাবা নোমান কম্পোজিট টেক্সটাইল মিলে ও মা একটি গার্মন্টেসে চাকরি করেন।

পুলিশ জানিয়েছে, আজ সকালে মাশরাফী বাড়িতে একা ছিল। একসময় তার কোনো সাড়া শব্দ না পেয়ে এক প্রতিবেশী তার বাড়িতে যান। সেখানে গিয়ে দেখতে পান মাশরাফী রুমের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

হোসেন আলী সরকার একাডেমীর প্রধান শিক্ষক আলাউল কবির সরকার বলেন, ‘মাশরাফী আমাদের স্কুলের ১০ম শ্রেণির ছাত্র ছিল। কিছুদিন ধরে তার মানসিক সমস্যার কারণে ঢাকায় চিকিৎসা করাচ্ছিল তার পরিবার।’

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com