শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

গরমে সারাদিন চলছে ফ্রিজ ! খেয়াল রাখুন যে ৫ বিষয়

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১৬৬ বার

বৈশাখের দাবদাহে প্রকৃতি পুড়ছে। তীব্র গরমে দৈনন্দিন জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আর এই গরম থেকে কিছুটা রেহাই পেতে ঠাণ্ডা পানি খাওয়া বিাধ্যতামূলক হয়ে উঠেছে।

শুধু তাই নয়, এই গরমের সময় দিনভর যেমন ফ্যান আর এসির উপর প্রভাব ফেলে ঠিক তেমনি ফ্রিজের উপরও সমানতালে প্রভাব ফেলে। আর এই প্রভাবে যদি ফ্রিজ নষ্ট হয়ে যায় তখন বুঝা যায় ফ্রিজের গুরত্ব কতটা। কিন্তু তাই বলে এক টানা ফ্রিজ চালানো ভাল নয়। এতে ফ্রিজের ক্ষতি হতে পারে। তাই ২৪ ঘণ্টা ফ্রিজ চললে কিছু বিষয় মনে রাখা জরুরি।

১) সপ্তাহে অন্তত একদিন ভাল করে ফ্রিজ পরিষ্কার করা উচিত। ডিপ ফ্রিজে বরফ বেশি জমে গেলে ডিফ্রশড করুন। দেখবেন এতে ফ্রিজের আয়ু দীর্ঘ হবে।

২) ফ্রিজের ভিতরে জায়গা ফাঁকা থাকলে তাপমাত্রা ধরে রাখার ক্ষমতাও তত কমে যাবে। তাই ফ্রিজ খালি অবস্থায় না চালানোই ভাল। এতে বিল বাড়বে। ফ্রিজে পর্যাপ্ত খাবার রাখুন। এতে ফ্রিজও ভাল থাকবে। বিলও কম আসবে।

৩) ফ্রিজের ভিতর খাবারগুলো এমন ভাবে রাখুন যেন যথেষ্ট বাতাস চলাচল করতে পারে।

৪) বার বার ফ্রিজের দরজা খুলবেন না। বরং একবারেই কাজ সেরে নিন। খেয়াল রাখবেন, ফ্রিজের দরজা যেন ঠিকঠাক বন্ধ হয়।

৫) ছড়িয়ে ছিটিয়ে খাবার রাখবেন না। বরং প্রত্যেকটি খাবারকে আলাদা আলাদা কন্টেনরে রাখতে হবে। তাহলে ফ্রিজ পরিষ্কারও থাকবে এবং আয়ুও বৃদ্ধি পাবে। গরমে ফ্রিজের তাপমাত্রা বাড়িয়ে রাখতে পারেন। তবে মাঝেমাঝে ফ্রিজ ঠাণ্ডা হয়ে গেলে কিছুক্ষণের জন্য বন্ধ করে দিতে পারেন। তাতে ফ্রিজে রাখা খাবারদাবার নষ্ট হয়ে যাওয়ার ভয় কম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com