শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

মাকে বাঁচাতে গিয়ে বড় ভাইকে খুন!

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১০৮ বার

নরসিংদীর শিবপুরে মাকে বাঁচাতে গিয়ে বড় ভাইকে খুন করেছে ছোট ভাই তারেক। বৃহস্পতিবার দুপুরে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত তারিকুল আধঘাটিয়া গ্রামের মরহুম ফজলুল হকের ছেলে। ঘটনার পর থেকে ছোট ভাই তারেক ভূঁইয়া পলাতক রয়েছেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাতে বাড়িতে ঘুমাচ্ছিলেন তারিকুল। এ সময় তার মা এসে মাদরাসাপড়ুয়া ছোট ছেলে তানভীরকে (৯) রাতের খাবার দিয়ে আসতে বলেন। কিন্তু খাবার দিয়ে আসতে পারবে না বলে মায়ের সাথে তিনি তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে মাকে মারধর করতে শুরু করেন তারিকুল। পরে মায়ের ডাক চিৎকারে পাশের রুমে থাকা ছোট ভাই তারেক এসে বড় ভাইকে কাঠ দিয়ে মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে পড়েন তিনি। পরে আশেপাশের লোকজন তারিকুলকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com