শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

পাকিস্তানে বিদ্যালয়ে বন্দুকধারীদের গুলি, ৭ শিক্ষক নিহত

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১২১ বার

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে পৃথক গুলির ঘটনায় সাত শিক্ষকসহ মোট আটজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার প্রদেশটির কুররাম জেলায় এ ঘটনা ঘটে।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনকে কুররাম জেলা পুলিশের কর্মকর্তা মুহাম্মদ ইমরান বলেছেন, কুররামের শালোজান সড়কে প্রথম গুলি চালানোর ঘটনাটি ঘটে। দ্বিতীয় ঘটনাটি ঘটে তেরি মেঙ্গল বিদ্যালয় এলাকায়। প্রথম ও দ্বিতীয় গুলির ঘটনাস্থলের দূরত্ব ছয় কিলোমিটার।

কুররাম জেলা সদর হাসপাতালের উপ-চিকিৎসা তত্ত্বাবধায়ক কায়সার আব্বাস বলেন, হাসপাতালে তিনি মোট আটজনের মরদেহ পেয়েছেন। এর মধ্যে সাতজন বিদ্যালয়ে হামলার শিকার। এ সাতজনই শিক্ষক ছিলেন বলে জানান তিনি।

এ ঘটনায় এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি পাকিস্তান পুলিশ।

এ ঘটনায় শোক জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভু্ট্টো-জারদারি বলেছেন, ঘটনার পেছনে যারাই থাকুক না কেন তাদের শাস্তির আওতায় আনা হবে। শিগগিরই পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। এ ঘটনা সহ্য করা হবে না এবং যে কোনো মূল্যে তাদের (হামলাকারী) প্রতিহত করা হবে।

পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভিও এ ঘটনায় শোক জানিয়েছেন। তিনি এই হত্যার ঘটনায় যারা জড়িত তাদেরকে শিক্ষার শত্রু হিসেবে আখ্যা দিয়ে বিচারের মুখোমুখি করার প্রতিশ্রুতি দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com