শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

রূপপুরে রুশ নারীর মরদেহ উদ্ধার

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১১৫ বার

পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে নিয়োজিত বিদেশি কর্মকর্তাদের আবাসিক এলাকা গ্রিন সিটি থেকে রিয়াবোভা গুলনারা (৫১) নামের এক রুশ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে গ্রিন সিটির একটি ভবনের ১৪৬ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। রিয়াবোভা গুলনারা পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের মূল ঠিকাদারি প্রতিষ্ঠান এটমস্ট্রয় এক্সপোর্টে (এএসই) কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, প্রতিদিনের মতো বুধবার রাতে নিজ কক্ষে ঘুমাতে যান রিয়াবোভা গুলনারা। এরপর আর কক্ষ থেকে বের হননি। আজ সকালে সহকর্মীরা তাকে ডাকাডাকি করলে কোনো সাড়া-শব্দ পাননি। পরে থানায় খবর দেওয়া হলে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ গিয়ে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তর জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com