শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৩৪ বার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন এক মাদক ব্যবসায়ী নিহতের কথা জানিয়েছে পুলিশ।

নিহত শহিদুল ইসলাম ওরফে শহিদ (৩৪) উপজেলার জামালপুর গ্রামের মানিক আলীর ছেলে।

পুলিশ বলছে, তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র ব্যবসাসহ বিভিন্ন অপরাধের ১৪টি মামলা রয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমানের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে বাগোয়ান গ্রামের মাঠে একটি পানের বরজে মাদক কেনাবেচার তথ্য পেয়ে পুলিশ দিবাগত রাত ৩টার দিকে ওই এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি চালায়।

ওসির দাবি, গোলাগুলির এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় শহিদকে উদ্ধার করে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এছাড়া ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধারের কথাও জানান ওই কর্মকর্তা।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com