মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

দেবেরাকোন্ডার মন ভেঙে কার হাত ধরলেন রাশমিকা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১২৯ বার

দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার প্রেম নিয়ে গুঞ্জন ছিলই। যদিও তারা এখন পর্যন্ত বিষয়টা নিয়ে প্রকাশ্যে কখনো মুখ খোলেননি। জনসমক্ষে কখনও নিজেদের সম্পর্ক নিয়ে মুখ না খুললেও প্রায় ‘ওপেন সিক্রেট’ হয়ে দাঁড়িয়েছিল বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার প্রেম।

তবে সাম্প্রতিক খবরে মন ভেঙেছে অনুরাগীদের। শোনা যাচ্ছে, সম্পর্কে ভাঙন ধরেছে বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার । বিজয়কে ‘গুডবাই’ জানিয়ে অন্য একজনকে মন দিয়েছেন অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, বিজয় দেবেরাকোন্ডাকে যে আর রাশমিকার পছন্দ নয়, তা বেশ পরিষ্কার অভিনেত্রীর কথায়। সম্প্রতি রাশমিকাকে প্রশ্ন করা হয়, থালপতি বিজয় ও বিজয় দেবেরাকোন্ডার মধ্যে কাকে বেছে নেবেন তিনি? তাতে রাশমিকা উত্তর দেন, থালাপতি বিজয়কে দেখে আমি বড় হয়েছি। তিনি আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ। আর বিজয় দেবেরাকোন্ডা আমার বন্ধু। এবার এই দু’জনের মধ্যে কাকে নির্বাচন করব বলুন!

অন্যদিকে শোনা যাচ্ছে, তেলুগু অভিনেতা বেল্লমকোন্ডা সাই শ্রীনিবাসের প্রেমে মজেছেন রাশমিকা। সম্প্রতি নাকি একাধিকবার এক সঙ্গে দেখা গেছে তাদের।

ঘনিষ্ঠদের ধারণা, একে অপরকে ‘ডেট’ করছেন তারা। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে এক সঙ্গে দেখা গিয়েছিল তাদের। এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের লাল গালিচাতেও এক সঙ্গে উপস্থিত হয়েছিলেন রাশমিকা ও বেল্লমকোন্ডা সাই শ্রীনিবাস। লাল গালিচায় তাদের রসায়নও ছিল চোখে পড়ার মতো।

এ বিষয়ে প্রশ্ন করা হলে প্রেমের প্রসঙ্গ এড়িয়ে শ্রীনিবাস বলেন, আমরা খুব ভালো বন্ধু। দুজনই যেহেতু হায়দরাবাদের বাসিন্দা, তাই মাঝে মধ্যেই এখানে-ওখানে দেখা হয়ে যায়। সেটাই ক্যামেরায় ধরা পড়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com