শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

ঝিনাইদহ সীমান্তে ২০টি স্বর্ণের বার জব্দ, গ্রেফতার ২ : বিজিবি

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১৩২ বার

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ২০টি স্বর্ণের বার জব্দের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫৮ ব্যাটালিয়নের সদস্যরা। এ সময় দু’জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, পালিয়ানপুর গ্রামের আছানুর (৪৮) ও নবিছদ্দি মণ্ডল (৫৮)।

শুক্রবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণের একটি চালান পাচার হতে পারে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানার নেতৃত্বে বিজিবি ব্যাটালিয়ন গত রাতে অভিযান চালিয়ে স্বর্ণ জব্দ করে এবং দু’জনকে গ্রেফতার করে।

রাত সোয়া ১০টার দিকে বিজিবির টহল দল মাঠের ভেতর দিয়ে সীমান্তের জিরো লাইনের দিকে দুই ব্যক্তিকে যেতে দেখে তাদের চ্যালেঞ্জ করে। পরে তাদের থেকে দুই কেজি ৩৩১ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বার জব্দ করা হয়।

জব্দ স্বর্ণের আনুমানিক মূল্য এক কোটি ৮৫ লাখ ৮৭ হাজার ৬০০ টাকা।

তাদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে স্বর্ণ পাচারের অভিযোগে মহেশপুর থানায় একটি মামলা করা হয়েছে। স্বর্ণের বারগুলো ঝিনাইদহ ট্রেজারি অফিসে হস্তান্তর করা হয়েছে।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com