মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

নতুন লুকে সোনাক্ষী, দেখুন ছবিতে

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১২৮ বার

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবার পা রাখলেন ওয়েব সিরিজের দুনিয়ায়। গতকাল বৃহস্পতিবার মুক্তি পেয়েছে সোনাক্ষী অভিনীত ‘দাহাড়’ ওয়েব সিরিজের ট্রেলার। যেখানে সাহসী পুলিশের চরিত্রে দর্শকদের নজর কেড়েছেন তিনি।

গতকাল ‘দাহাড়’-এর ট্রেলারে মুক্তি অনুষ্ঠানে নিজের লুকেও মুগ্ধতা ছড়ান সোনাক্ষী সিনহা। খাঁকি রঙের পোশাকে হাজির হন তিনি। এ সময় তার দুই হাতে ছয়টি আংটিও চোখে পড়ে।

ওয়েব সিরিজটি নিয়ে সোনাক্ষী বলেন, ‘দাহাড় আমার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। এত দিন যত চরিত্রে অভিনয় করেছি, অঞ্জলী ভাটি চরিত্রটি একেবারেই আলাদা। সে শুধু সাহসীই নয়, সব সময় এমন কিছু করতে চায়, যেটা অন্যদের জন্য আদর্শ হয়ে থাকবে। দর্শকদের সিরিজটি দেখানোর অপেক্ষায় আছি।’

‘দাহাড়’ সিরেজে প্রধান চরিত্রে সোনাক্ষী ছাড়াও অভিনয় করেছেন বিজয় ভার্মা, গুলশান দেভাইয়া, সোহম শাহ প্রমুখ। এটি পরিচালনা করেছেন রীমা কাগতি ও রুচিতা ওবেরয়। সিরিজটির নির্বাহী প্রযোজক রিতেশ সিদ্ধানী, ফারহান আখতার, রীমা কাগতি ও জোয়া আখতার। আগামী ১২ মে আমাজন প্রাইমে মুক্তি পাবে আট পর্বের সিরিজটি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com