বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

টিকটকার শাকিলা পারভীনের বিরুদ্ধে জিডি

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৬ মে, ২০২৩
  • ১৩৭ বার

ঈদে মুক্তি পাওয়া ‘কিল হিম’ সিনেমা নিয়ে একটি ভ্লগ করে ফেসবুকে পোস্ট করেন টিকটকার শাকিলা পারভীন। ভিডিওটি পোস্ট করার পর বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে এ নিয়ে সংবাদ প্রকাশ করে। তার জের ধরেই শাকিলা ফেসবুক ওয়ালে সকল সাংবাদিকদের ‘হলুদ সাংবাদিক’ আখ্যা দিয়ে একটি পোস্ট দেন। এরপরই হাতিরঝিল থানায় কথিত মডেল শাকিলার নামে সাধারণ ডায়েরি করেন আকাশ নিবির নামে এক বিনোদন সাংবাদিক।

টিকটকারের নামে থানায় সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার ওসি আব্দুর রশীদ বলেন, ‘গত বৃহস্পতিবার সাংবাদিক আকাশ নিবির থানায় এসে একটি অভিযোগ দায়ের করেছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ৩ মে রাত আনুমানিক ৯টায় আমার এক বন্ধুর মাধ্যমে জানতে পারি শাকিলা পারভিন নামক একটি ভেরিফায়েড ফেসবুক আইডিতে আমাকে ইঙ্গিত করে মানহানিকর হলুদ সাংবাদিক আখ্যায়িত করে রিকশাচালকের সঙ্গে তুলনা করা হয়। এতে আমি সামাজিকভাবে অপদস্ত ও হেয় প্রতিপন্ন হয়েছি। শাকিলা পারভীনের মাধ্যমে যেকোনো সময়ে ক্ষতির আশঙ্কা করছি। এ ছাড়াও সব মহলকে হলুদ সাংবাদিক আখ্যায়িত করে একটি ভিডিও বার্তা দেয়া হয়, যা তার ফেসবুক ও ইউটিউব চ্যানেলে রয়েছে।

এর আগে, বিষয়টি নিয়ে সিনেমার পরিচালক জসীম উদ্দিন জাকির মিমাংসা করতে চাইলে কথিত ওই মডেল প্রশাসনের ভয় দেখিয়ে ৪ মে সন্ধ্যা ৭টায় কাফরুল থানায় সাংবাদিক আকাশ নিবির ও সাংবাদিক আশরাফুল আলম আসিফের নামে অভিযোগ দায়ের করেন। এ ঘটনার পরই হাতিরঝিল থানায় অভিযোগ করেন আকাশ।

বিষয়টি জানতে অভিযুক্ত শাকিলা পারভীনের মোবাইল ফোনে কয়েকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।

খোঁজ নিয়ে জানা যায়, টিকটক থেকে উঠে আসা শাকিলা ইউটিউবেও বেশ কয়েকটি নাটকে কাজ করেছেন। তবে এর বাইরে তিনি ভ্লগ বানিয়ে আয় করে থাকেন। তারই ধারাবাহিকতায় ‘কিল হিম’ সিনেমা নিয়ে তিনি ভিডিওটি বানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com