শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

কক্সবাজারে দস্যুদের গুলিতে ৪ বনকর্মী আহত

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৭ মে, ২০২৩
  • ১১৪ বার

কক্সবাজারে সংরক্ষিত বনাঞ্চলে দস্যুদের গুলিতে চার বনকর্মী আহত হয়েছেন।

শনিবার (৬ মে) রাত ৮টার দিকে কক্সবাজার জেলার চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী রির্জাভ পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- গোলাম জিলানী মিয়াজী, সূর্য কুমার সিংহ, শাহিদুল মোস্তফা ও রহিম উদ্দিন। আহতরা সবাই মালুমঘাট বন বিভাগের গার্ড সদস্য।

বিষয়টি নিশ্চিত করেন উত্তর বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা আনোয়ার হোসেন সরকার।

তিনি জানান, একদল সশস্ত্র দস্যু মালুমঘাট বনবিটের সংরক্ষিত বনাঞ্চলে কাঠ ও ঘর নির্মাণ করছিল। সংবাদ পেয়ে মালুমঘাট বনবিটের একদল বনকর্মী ঘটনাস্থলে পৌঁছান। এ সময় সশস্ত্র দস্যুরা বনকর্মীদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কর্মীদের এলোপাথাড়ি হামলা চালায়। বনকর্মীরাও পাল্টা গুলি চালায়। বনদস্যুদের গুলিতে চারজন বনকর্মী গুলিবিদ্ধ হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার বলেন, ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে। এ ব্যাপারে বনবিভাগ একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com