শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

শিক্ষার্থীকে নকলে সহায়তা, শিক্ষক ধরা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৭ মে, ২০২৩
  • ১২৩ বার

পটুয়াখালীর বাউফল উপজেলায় পরীক্ষা কেন্দ্রে নকলে সহায়তা করার অপরাধে মো. আল আমিন নামের এক শিক্ষককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রমমাণ আদালত। আজ রোববার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার কালাইয়া রব্বানিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আল আমিন উপজেলার কোর্টপাড় ছালেহীয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী পদে কর্মরত আছেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি বায়েজিদুর রহমান।

সূত্র জানায়, রোববার চলতি এসএসসির গণিত পরীক্ষা ছিল। কালাইয়া রব্বানিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে শিক্ষক মো. আল আমিনকে ৪ নম্বর কক্ষে দায়িত্ব দেওয়া হয়। পরীক্ষা শুরুর পরপরই ওই মৌলভী শিক্ষক পরীক্ষার্থীদের অসদুপায় অবলম্বনে সহায়তা করছিল। কেন্দ্রের দায়িত্বে থাকা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনিরুজ্জামান ঘটনা প্রত্যক্ষ করেন। এরপর তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে লাইব্রেরিতে বসিয়ে রাখেন। এ খবর কেন্দ্রের বাইরে অপেক্ষারত পরীক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা বিক্ষোভ শুরু করেন। বিষয়টি জেনে ঘটনাস্থলে যান উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. বায়েজিদুর রহমান। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত ওই শিক্ষককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. বায়েজিদুর রহমান বলেন, অভিযুক্ত শিক্ষক নিজের অপরাধ স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবেন না বলে মুচলেকা দিয়েছেন। তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com