শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

মিরসরাইয়ে খড়ের গাদায় মিলল বিষধর সাপের ৫০ বাচ্চা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৭ মে, ২০২৩
  • ১১৩ বার

মিরসরাইয়ের মায়ানী ইউনিয়নে খড়ের গাদায় বিষাক্ত দাঁড়াশ সাপের ৫০টি বাচ্চা পাওয়া গেছে।

রোববার (৭ মে) উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী গ্রামের রাজা মিয়া চেয়ারম্যান বাড়ির একটি খড়ের গাদায় দেখেন আলিম উল্লাহ নামের এক ব্যাক্তি।

আলিম উল্লাহ জানান, প্রতিদিনের মতো নিজের গরুর জন্য খড় আনতে যাই বাড়ির সামনে খড়ের গাদায়। এ সময় একটি ত্রিপল উল্টে খড় টানতে গেলে সাপের বাচ্চাগুলো লাফালাফি করতে থাকে। পরে আশপাশের লোকজনকে ডাকলে তারা ছুটে আসে।

তিনি আরো বলেন, বিষাক্ত দাঁড়াশ সাপের প্রায় ৫০টি বাচ্চা কখন কোথায় থেকে এলো তা বুঝে উঠতে পারছি না। ধারণা করছি সাপের বাচ্চাগুলোর বয়স একমাস হবে।

প্রত্যক্ষদর্শী রিফাত চৌধুরী বলেন, আমার আব্বু সকালে বাড়ির সামনে গরুর জন্য খড় আনতে যান। এ সময় তার চিৎকারে আমরা ছুটে গিয়ে দেখতে পাই সাপের বাচ্চাগুলো এদিক-ওদিক ছোটাছুটি করছে। পরে স্থানীয়দের সহযোগিতায় সেগুলো নিধন করে মাটিতে পুঁতে ফেলা হয়।

এ বিষয়ে মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ জানান, মায়ানীতে সাপের বাচ্চা বিষয়টি আমি অবগত নই। খড়ের গাদায় হয়তো কোনো সাপ ডিম পাড়ার কারণে বাচ্চার জন্ম হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com