মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে ‘বিব্রত’ কেটি পেরি

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৭ মে, ২০২৩
  • ১১৮ বার

মার্কিন সংগীত তারকা কেটি পেরি। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের আনুষ্ঠানিক রাজ্যাভিষেকে অংশ নেন। সেই অনুষ্ঠানে ‘বিব্রতকর’ অবস্থার মুখোমুখি হয়েছিলেন তিনি। কোন সিটে বসবেন তা খুঁজে পেতে সমস্যায় পড়েন। এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, ৩৮ বছর বয়সী এই গায়িকা ওয়েস্টমিনস্টার অ্যাবেতে অভিষেক অনুষ্ঠানে বাহারি রঙের পোশাকের সঙ্গে রাজকীয় একটি বড় টুপি পরেছিলেন। ভিড়ের মধ্যে তার নির্ধারিত সিট খুঁজছিলেন। একবার তিনি সিটের লাইন ধরে সামনে যাচ্ছেন, আবার পেছনের দিকে আসছেন। অবশেষে পেরি অতিথিদের একটি সারিতে থামেন এবং একটি আসনের দিকে ইঙ্গিত করে বোঝান যে, সিটটি তার।

ভক্তদের মাঝে তার এই সিট খোঁজার বিষয়টি উন্মাদনা ছড়িয়ে দেয়। তার এক ভক্ত টুইটারে পোস্ট করেন, ‘কেটি পেরি এখনও তার সিট খুঁজে বেড়াচ্ছেন।’

আরেক ভক্ত লেখেন, ‘কেটি যেভাবে টুপি পরে তার সিট খুঁজে বেড়াচ্ছেন-তা একইসঙ্গে মিষ্টি এবং মজার।’

আরেকজন প্রশ্ন করেন, ‘কেটি কি তার সিট খুঁজে পেয়েছেন?’

বিষয়টি ভাইরাল হওয়ার পর কেটি পেরি তার ভক্তদের উদ্দেশে টুইটারে জানান, ‘চিন্তা করবেন না, আমি সিট খুঁজে পেয়েছি।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com