বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

ভিড়ের মধ্যে বাতকর্ম করে ফেলেছিলেন প্রিয়াঙ্কা!

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৮ মে, ২০২৩
  • ১৪১ বার

ব্যক্তিগত কিংবা পেশাদার জীবনের নানা বিষয়ে সব সময়ই আলোচনায় থাকেন প্রিয়াঙ্কা চোপড়া। শুধু বলিউডে নয়, বর্তমানে তিনি হলিউডেরও পরিচিত মুখ। বরাবরই নিজের বিষয়ে খোলাখুলি কথা বলতে পছন্দ করেন নায়িকা। সম্প্রতি এক আলাপচারিতায় অভিনেত্রী তার গোপন কিছু ঘটে যাওয়া কথা প্রকাশ করলেন।

জানালেন, নিজের নাকে অস্ত্রোপচার করাতে গিয়ে বেশ ঝামেলায় পড়েছিলেন। প্রিয়াঙ্কার নাকে পলিপের সমস্যা ছিল। সার্জারি করাতে গিয়ে নাকের মূল হাড়টিই উড়ে গিয়েছিল। এর পর নিজের মুখ দেখতে পারতেন না প্রিয়ঙ্কা, কেঁদে উঠতেন বার বার।

 

প্রিয়াঙ্কা জানান, মেক্সিকান খাবারে সাধারণত ঝাল মশলা বেশি থাকে। এ কথা সকলেই জানেন। আমেরিকায় গিয়ে মেক্সিকান খাবার খেয়ে একবার ভিড়ের মধ্যে বাতকর্ম করে ফেলেছিলেন প্রিয়াঙ্কা। জনবহুল কোনও স্থানেই সেই কাণ্ডটি ঘটিয়েছিলেন তিনি। তবে বিষয়টি কেউ টের পাননি, এ বিষয়ে নিশ্চিত ছিলেন অভিনেত্রী। নিজের মুখেই স্বীকার করেই নিলেন এই গোপন ঘটনা। তবে এটিও জানান যে, এসব ভুলে যেতে চান তিনি।

আমেরিকার গায়ক নিক জোনাসকে বিয়ে করে ক্যালিফোর্নিয়ায় সংসার করছেন বলিউড অভিনেত্রী। তাদের কোলে এসেছে কন্যা মালতী। ফুটফুটে সেই মেয়ের স্নিগ্ধ সৌন্দর্য্যে মুগ্ধ পুরো বিশ্ব। কাজের বাইরে নিক-প্রিয়াঙ্কার ব্যস্ততা তাকে ঘিরেই।

আন্তর্জাতিক সিরিজ ‘সিটাডেল’ এ প্রধান চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছেন ‘দেশি গার্ল’। সম্প্রতি মেট গালা অনুষ্ঠানেও প্রিয়াঙ্কার উজ্জ্বল উপস্থিতি অনুরাগীদের মুগ্ধ করেছে। এত ভালো ভালো স্মৃতির ভিড়েও থেকে গিয়েছে কিছু অপ্রস্তুত মুহূর্ত। যেগুলোর কথা একেবারেই মনে আনতে চান না প্রিয়াঙ্কা। এসব ঘটনা নিজের জীবন থেকে বাদ দিতে পারলে খুশি হবেন ‘বরফি’র নায়িকা।

 

যদিও আত্মজীবনীমূলক গ্রন্থ ‘আনফিনিশড’ এ বিস্তারিত লিখেছেন প্রিয়াঙ্কা। তিনি মনে করেন, অভিজ্ঞতাই মানুষকে বড় করে। তার অতীত থেকেই তিনি শিক্ষা নিয়েছেন বলে জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com