বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ড. ইউনূসের কর ফাঁকির মামলা কার্যতালিকা থেকে বাদ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১২৩ বার

ড. ইউনূসের ১১ শ’ কোটি টাকা কর ফাঁকির মামলা মঙ্গলবার কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন।

এর আগে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস ১১ শ’ কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন বলে হাইকোর্টকে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

হাইকোর্টকে এনবিআরের পক্ষ থেকে জানানো হয়, ২০১২-১৭ এই পাঁচ বছরে ১১ শ’ কোটি টাকা কর ফাঁকি দেয়া হয়েছে।

কর ফাঁকির বড় মামলার বিষয়ে সোমবার (৮ মে) উচ্চ আদালত হাইকোর্টে আদেশ দেয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে মঙ্গলবার ধার্য করেন হাইকোর্ট। তারই ধারাবাহিকতায় আজ মামলাটি তালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

এর আগে ড. ইউনূসের প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ১১ শ’ কোটি টাকার আয়কর রিটার্নের মামলা চালুর জন্য হাইকোর্টে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

এরই মধ্যে ড. ইউনূসের ব্যক্তিগত ও তার প্রতিষ্ঠিত নয়টি প্রতিষ্ঠানের কর সংক্রান্ত তথ্য চেয়ে এনবিআরের কাছে চিঠিও দিয়েছিল দুদক। পরে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এনবিআরের সর্বোচ্চ পর্যায় থেকে সংশ্লিষ্ট সার্কেল এবং জরিপ দফতরকে মৌখিক নির্দেশনাও দেয়া হয়েছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com