রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

সরকার কূটনৈতিক শিষ্টাচারকেও ধ্বংস করছে: আমির খসরু

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১০৫ বার

ক্ষমতায় টিকে থাকতে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার কূটনৈতিক শিষ্টাচারকেও ধ্বংস করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টুর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এই অভিযোগ করেন। সম্মিলিত ছাত্র যুব ফোরাম এই স্মরণসভার আয়োজন করে।

ফোরামের নেতা নাহিদুল ইসলাম নাহিদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, সহ যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, বিএনপি নেতা রফিকুল আলম মজনু, হামিদুর রহমান হামিদ, মোশাররফ হোসেন খোকন, আবদুস সাত্তার, ফেরদৌসি আহাম্মেদ মিষ্টি, যুবদলের ইসহাক সরকার প্রমুখ।

আমির খসরু অভিযোগ করেন, ‘পিন্টুর স্বাভাবিক মৃত্যু হয়নি, তাকে হত্যা করা হয়েছে। জনগণকে বাইরে রেখে ভোটচুরির প্রকল্প সফল করতে পিন্টুকে হত্যা করা হয়েছে।’

তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেওয়া, তাকে মুক্তি না দেওয়া ভোটচুরি প্রকল্পের অংশ। প্রতিদিন ভোট চুরির কাজ চলছে। আমাদের নেতাদের জামিন বাতিল করে জেলে ঢুকানো হচ্ছে।

তিনি আরও বলেন,সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই সরকার সংসদীয় গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সংবিধানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ভোটচুরির মূলপ্রকল্প পঞ্চদশ সংশোধনী রেখে বাংলাদেশে নির্বাচন করতে দেওয়া যাবে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com