শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

বগুড়ায় প্রকাশ্যে কুপিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১০ মে, ২০২৩
  • ১১৯ বার

বগুড়া শহরের মালগ্রামে রাতের বেলা প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় নেতা নাহিদকে (২৮) খুন করেছে সন্ত্রাসীরা।

মঙ্গলবার (৯ মে) রাত সাড়ে ৮টার দিকে মালগ্রাম ডাবতলায় এই হত্যা করা হয়।

নিহত নাহিদ মালগ্রাম কসাই পাড়ার মাছ বিক্রেতা ঝন্টু মিয়ার ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে কয়েকজন যুবক নাহিদের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে। কারা কেন হত্যা করেছে তা জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com